তালসারিতে জলে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু


নিউজ ডিজিটাল ডেস্ক:টলিপাড়ায় শোকের ছায়া। জলে ডুবে প্রয়াত অভিনেতা Rahul Arunoday Banerjee। রবিবার ওড়িশার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন ৪৩ বছরের এই অভিনেতা।
জানা গিয়েছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের কাজে তালসারিতে গিয়েছিলেন তিনি। শুটিং শেষে জলে নামেন অভিনেতা। সেই সময় আচমকাই তিনি তলিয়ে যেতে শুরু করেন। উপস্থিত টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে দ্রুত দিঘা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতাল সূত্রে খবর, সেখানে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।




পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিঘায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। যদিও ঘটনাস্থল তালসারি হওয়ায় ওড়িশাতেও এই ঘটনার তদন্ত শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। দিঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা।
ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করা অভিনেতা Bhaskar Banerjee জানান, শুটিং শেষে ইউনিটের সদস্যরা মধ্যাহ্নভোজে গিয়েছিলেন। সেই সময় রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। পরে জানা যায়, তিনি একাই জলে নেমেছিলেন। জলের তলায় বালিতে তাঁর পা আটকে যায় এবং ঢেউয়ের ধাক্কায় তিনি সামলাতে না পেরে ডুবে যেতে থাকেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।



আর্টিস্ট ফোরামের সহকারী কোষাধ্যক্ষ অভিনেতা Diganta Bagchi জানান, শুটিং শেষ হওয়ার পরে রাহুল জলে নামেন। হঠাৎই টেকনিশিয়ানরা চিৎকার করে জানান তিনি ডুবে যাচ্ছেন। উদ্ধার করার সময় তিনি জীবিত ছিলেন, তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, Chirodini Tumi Je Amar ছবির মাধ্যমে বড়পর্দায় অভিনয়জীবন শুরু করেছিলেন রাহুল। সেই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন Priyanka Sarkar। পরবর্তীতে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে।



অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়েও নিজের মতামত প্রকাশ করতেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে টলিপাড়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন