রাজগঞ্জ: রাজগঞ্জের তৃণমূল প্রার্থী তথা এশিয়াডে সোনা জয়ী অ্যাথলিট Swapna Barman-এর পরিবারে নেমে এল শোকের ছায়া। শুক্রবার ভোর রাতে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর বাবা পঞ্চানন বর্মন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সেখানেই চলছিল তাঁর চিকিৎসা।
গত কয়েক দিন ধরে বাবার শুশ্রূষা নিয়েই ব্যস্ত ছিলেন স্বপ্না। বাবার আরোগ্য কামনায় পুজোও দিয়েছিলেন তিনি। পাশাপাশি, রাজনৈতিক প্রচারে নামার প্রস্তুতিও শুরু করেছিলেন। এরই মধ্যে এই আকস্মিক দুঃসংবাদে ভেঙে পড়েছে বর্মন পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিতৃবিয়োগের এই কঠিন সময়ে আপাতত সব কর্মসূচি স্থগিত রেখেছেন স্বপ্না।