জানা গিয়েছে, রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সুদামগঞ্জ এলাকার একটি মাঠে জনসভার প্রস্তুতি চলছে জোরকদমে। ইতিমধ্যেই সভাকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে তৃণমূল নেতৃত্ব।
শনিবার সভাস্থল পরিদর্শনে যান জলপাইগুড়ি জেলা তৃণমূলের চেয়ারম্যান Khageswar Roy। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজউদ্দিন আহমেদ, জাকির মহম্মদ, অর্জুন দাস, তুষার কান্তি দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা।
প্রসঙ্গত, রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন রেলের চাকরি থেকে ইস্তফা দিলেও এখনও পর্যন্ত রেলের পক্ষ থেকে প্রয়োজনীয় এনওসি মেলেনি। ফলে আইনি জটে আটকে রয়েছে তাঁর প্রার্থীপদ। সেই কারণে এখনও প্রচারে নামতে পারেননি তিনি। এই পরিস্থিতিতে তাঁর সমর্থনে রাজগঞ্জে জনসভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।