জলপাইগুড়িতে পৌঁছল ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রবিবার থেকে শুরু রুট মার্চ
জলপাইগুড়ি:
নির্বাচনকে সামনে রেখে জেলায় পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় মোট সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে Jalpaiguri জেলায়। জেলার প্রতিটি বিধানসভা এলাকায় এক কোম্পানি করে বাহিনী মোতায়েন করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
শনিবার রাতে জলপাইগুড়ি সদর বিধানসভা এলাকায় এসে পৌঁছয় এক কোম্পানি Central Reserve Police Force (সিআরপিএফ)। শহর সংলগ্ন পলিটেকনিক কলেজে তাদের থাকার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।
প্রশাসন সূত্রে খবর, রবিবার থেকে শুরু হবে রুট মার্চ। জেলার বিভিন্ন স্পর্শকাতর এলাকা ও গুরুত্বপূর্ণ অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিশ্চিত করতে এই রুট মার্চ পরিচালিত হবে। আইনশৃঙ্খলা রক্ষায় ও ভোটারদের আস্থা বাড়াতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।