দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলা এই সভায় বক্তারা একের পর এক বক্তব্যে আশা কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনা, সরকারের চরম উদাসীনতা এবং আন্দোলনরত কর্মীদের উপর পুলিশি দমননীতির তীব্র নিন্দা জানান। তাঁদের বক্তব্যে উঠে আসে—আশা কর্মীরা স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হয়েও আজও ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত।
এদিনের নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সম্পাদিকা মিনতি সরকার, সভানেত্রী মাধবীলতা পাল, শহরের বিশিষ্ট নাগরিক ও শিক্ষক অমল মিত্র, শিক্ষক ভাস্কর ভট্টাচার্য, দুলাল রাজবংশী, হাই মাদ্রাসার শিক্ষক শাহিদুর রহমান, নাগরিক প্রতিরোধ মঞ্চের রাজ্য সদস্য নন্দ পাত্র-সহ আরও অনেকে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট নাগরিক ও শিক্ষক অমল মিত্র বলেন, গণতান্ত্রিক আন্দোলন দমন করে কোনও সমস্যার সমাধান হয় না। আশা কর্মীদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নেওয়ার পাশাপাশি পুলিশি জুলুম বন্ধ করার দাবিও তোলেন তিনি।
এই প্রসঙ্গে অমল মিত্র আরও কী জানালেন, তা বিস্তারিত শুনে নেবেন আমাদের পরবর্তী অংশে।