খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বৈকুণ্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। চা বাগানের পাশেই বৈকুণ্ঠপুরের বোদাগঞ্জ জঙ্গল থাকায় পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। বন দফতর সূত্রে জানা গেছে, রাতে মা চিতাবাঘ যাতে নিরাপদে এসে শাবক দু’টিকে জঙ্গলে নিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যে একটি ট্রানজিট রুট তৈরি করে দেওয়া হচ্ছে।
বন দফতরের পক্ষ থেকে স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি অপ্রয়োজনে ওই এলাকায় না যাওয়ার আবেদন জানানো হয়েছে।