ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কাপড়ের দোকান


রাজগঞ্জ:
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি কাপড়ের দোকান। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কেবলপাড়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার আচমকাই বন্ধ দোকানের সাটার দিয়ে ধোঁয়া বেরোতে দেখা যায়। বিষয়টি প্রথম নজরে আসে ইলেকট্রিক অফিসের একটি গাড়ির চালকের। সঙ্গে সঙ্গে দোকানের মালিক ও স্থানীয় বাসিন্দাদের খবর দেওয়া হয়।
এরপর প্রতিবেশী ও স্থানীয় ব্যবসায়ীরা নিজেরাই জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং কিছুক্ষণের মধ্যেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। শিলিগুড়ি থেকে একটি দমকলের ইঞ্জিনও রওনা দেয়, তবে দমকল পৌঁছানোর আগেই আগুন সম্পূর্ণভাবে নিভে যায়।

এই অগ্নিকাণ্ডে দোকানে রাখা কাপড় ও অন্যান্য সামগ্রী পুড়ে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন