রাজগঞ্জ ব্লকের বেলাকোবা বাবুপাড়ায় অগ্রদূত সংঘের উদ্যোগে প্রথম দেবী বন্দনা ও নেতাজি জন্মজয়ন্তি পালন




বেলাকোবা:বাবুপাড়া অগ্রদূত সংঘের পরিচালনায় এই বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দেবী বন্দনা।

 এলাকার যুবকদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সঙ্গে একই দিনে পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন।
২৩শে জানুয়ারি, শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানানো হয়। এরপর বাবুপাড়া এলাকার শিশু, কিশোর-কিশোরী থেকে শুরু করে মহিলা ও পুরুষ—সব বয়সের মানুষ উপস্থিত হয়ে দেবীর অঞ্জলি দেন।



সকাল থেকেই শুরু হয় প্রসাদ বিতরণী অনুষ্ঠান। রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ এই প্রসাদ গ্রহণ করেন। 





প্রথমবার পূজার আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাবুপাড়া অগ্রদূত সংঘের সদস্যরা যথেষ্ট সন্তুষ্ট ও আনন্দিত বলে জানিয়েছেন।