স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর একটি গর্তে পড়ে যায় একটি বন্য হাতি। সঙ্গী দুই হাতি তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বৈকুন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। পাশাপাশি গরুমারা ও জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরাও উদ্ধার কাজে যোগ দেন। দীর্ঘ প্রচেষ্টার পর গর্তে পড়ে থাকা হাতিটিকে উদ্ধার করা সম্ভব হয়।
তবে উদ্ধার হওয়ার পরেও হাতিটি কিছু সময় দিকভ্রান্তের মতো এদিক-ওদিক ছুটতে থাকে। বন দপ্তরের পক্ষ থেকে পরিস্থিতির উপর কড়া নজরদারি রাখা হয়েছে এবং এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।