বৈঠক সূত্রে জানা গিয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দিলীপ ঘোষকে আবারও সক্রিয়ভাবে বঙ্গ রাজনীতির ময়দানে নামানোর বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়েছে। সংগঠনিক স্তরে তাঁকে কীভাবে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়।
দল সূত্রের খবর, আগামী দিনে রাজ্য জুড়ে বিজেপির পথসভা, মিছিল ও জনসংযোগ কর্মসূচিতে দিলীপ ঘোষকে আরও বেশি করে দেখা যাবে। পাশাপাশি, ১৩ জানুয়ারি দুর্গাপুরে একটি সভায় রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে একই মঞ্চে থাকার বিষয়েও আলোচনা হয়েছে।
সব মিলিয়ে, দীর্ঘদিন পর বিজেপির রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষের সক্রিয় প্রত্যাবর্তনের বার্তাই মিলল এই বৈঠক থেকে।