শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ও রাজ্যের মন্ত্রী সুজিত বসুর তত্ত্বাবধানে মাত্র ৪০ দিনে তৈরি হয়েছে এই মূর্তি। শিল্পী মন্টি পালের তৈরি ফাইবার গ্লাসের ভাস্কর্যে বিশ্বকাপ ট্রফি হাতে দেখা যাচ্ছে মেসিকে। মূর্তির পায়ে বসানো হয়েছে প্রায় ২০ টনের লোহার রড।
তবে মূর্তির আদল ঘিরে বিতর্ক শুরু হয়েছে। অনেকের মতে, মুখাবয়ব মেসির সঙ্গে মিল নেই। সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপ চললেও উদ্যোক্তারা বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাননি।