মঙ্গলবার সকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বেতগারা রেল স্টেশনে আন্দোলনকারীরা জমায়েত হন। স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভ শুরু হয়।
আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। তবে তা ফলপ্রসূ না হলে সকাল ১১টার পর রেলপথ সম্পূর্ণ অবরোধ করা হবে।
এই আন্দোলনে KSDC-এর পাশাপাশি AKRSU, UG AKRSU, KPPU ও GCPA সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। খবর লেখা পর্যন্ত বেতগারা রেল স্টেশন এলাকায় আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন।