এদিকে, দু’দিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও এই সফরে তাঁর কোনও জনসভা নেই। বিজেপি সূত্রে খবর, রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকই মূল উদ্দেশ্য। বিধানসভা নির্বাচনের আগে দলের রণকৌশল, বুথ স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং কোন কোন ইস্যুকে সামনে রেখে লড়াই হবে—এই সব বিষয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৯ ও ৩০ তারিখ বাংলায় আসতে পারেন অমিত শাহ।
উল্লেখ্য, আজ সরকারি কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রীর একটি জনসভাও রয়েছে। রানাঘাট ও সংলগ্ন এলাকায় মতুয়া সম্প্রদায়ের বসবাস বেশি। ফলে সভা থেকে এসআইআর ইস্যুতে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সে দিকেই নজর রাজনৈতিক মহলের।