পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে অবৈধভাবে চাষ করা মোট ৪০টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাছগুলি ঘটনাস্থলেই কেটে নষ্ট করে দেওয়া হয়।
এ প্রসঙ্গে বেলাকোবা ফাঁড়ির ওসি অরিজিৎ কুন্ডু বলেন, “অবৈধ গাঁজা চাষ সম্পূর্ণভাবে রুখতেই এই অভিযান চালানো হয়েছে। আগামী দিনেও এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”