ঘটনায় কেউ আহত না হলেও মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কীভাবে বাসে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ। বাসটির ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিট সহ সমস্ত নথি পরীক্ষা করা হচ্ছে বলেও সূত্রের খবর।
ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে স্কুল বাসের নিরাপত্তা নিয়ে। তবে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ। স্কুলের প্রিন্সিপালকে ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।