এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবী অশোক দাস, সমাজসেবী কৃষাণ রুদ্র, সৌমিলির দাদু সহ বেলাকোবা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডা. প্রীতম বসু। হাসপাতাল কর্তৃপক্ষ এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
বিতরণ পর্ব শেষে বিএমওএইচের কক্ষে কেক কেটে সৌমিলির জন্মদিন উদযাপন করা হয়। অল্প বয়সেই সমাজের প্রতি দায়িত্ববোধ ও মানবিকতার এই দৃষ্টান্ত স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।
সৌমিলির বাবা জানান, আজকের এই শুভ জন্মদিন উপলক্ষে এক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি তাঁদের এই সমাজসেবামূলক উদ্যোগে সহযোগিতা করেছেন, যার ফলে হাসপাতালে চিকিৎসাধীন সকলের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া সম্ভব হয়েছে।