সবচেয়ে চাঞ্চল্য রাঘোপুরে—মহাজোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব সেখানে প্রায় ১,২৭৩ ভোটে পিছিয়ে। ঘাঁটিতে পিছিয়ে পড়ায় বড় ধাক্কা রজেডি-শিবিরে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটের আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, এনডিএ ১৬০টির বেশি আসন পাবে। গণনায় সেই দাবিই যেন সত্যি হতে চলেছে।
ফলাফল ট্রেন্ড বলছে—বিহারে আবারও নীতীশ কুমারের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা জোরালো। গণনা শেষের আগেই এনডিএ শিবিরে উৎসবের আবহ, বিপাকে মহাজোট।