স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই সেতুটি দুর্বল অবস্থায় ছিল। বারবার প্রশাসনের কাছে সংস্কারের দাবি জানানো হলেও কোনও নজরদারি ছিল না। দুর্বল সেতু হওয়া সত্ত্বেও প্রতিদিন অবাধে চলাচল করত ভারী যানবাহন। ফলে সেতু ভেঙে পড়ার আশঙ্কা আরও বেড়ে উঠেছিল।
এদিন ভোরে অসমের খেরবাড়ি থেকে মানসাই বাজারমুখী একটি পাথরবোঝাই ডাম্পার শিল্পী টগর অধিকারী সেতুতে উঠতেই সেতুটি ভেঙে পড়ে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সেতু ভাঙার খবর ছড়াতেই ঘটনাস্থলে ভিড় জমান গ্রামবাসীরা।