পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট মামলায় ১৪ জন ও পরোয়ানাভুক্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিরোধমূলক ধারায় আটক হয়েছে ৩৯৯ জন। এছাড়া ৮৬টি নন–বেলেবল ওয়ারেন্ট কার্যকর করা হয়েছে।
অবৈধ সামগ্রী উদ্ধার
অবৈধ মদ জব্দ হয়েছে ২২৫.৫৩ লিটার ও ৩৮৩ বোতল; এ ঘটনায় ধরা পড়েছে ৮ জন।
গাঁজা জব্দ হয়েছে ৫৬.৬১৫ কেজি।
জুয়া আইনে গ্রেফতার ৩৯ জন, বাজেয়াপ্ত হয়েছে ₹৮০৯০।
জেলায় ১৪টি নাকা চেকিং পয়েন্টে টানা নজরদারি চলে।
উল্লেখযোগ্য তিনটি মামলা
১) কোতোয়ালি থানায় উদ্ধার হয়েছে ১১টি ভর্তি ইন্ডেন সিলিন্ডার, ১টি খালি HP সিলিন্ডার ও ২টি খালি ইন্ডেন সিলিন্ডার। মামলার নম্বর—৬৩০/২০২৫ (Essential Commodities Act)।
২) রাজগঞ্জ থানায় ধ্বংস করা হয়েছে ২৬০ লিটার ফারমেন্টেড ওয়াশ (মামলা নং ৩৫৭/২০২৫)।
৩) ময়নাগুড়ি থানায় ধ্বংস করা হয়েছে ১৬০ লিটার ফারমেন্টেড ওয়াশ (জিডিই নং ২৭৯৬)।
জেলা পুলিশের দাবি, অপরাধ দমন, মাদক ও বেআইনি কর্মকাণ্ড রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। নাগরিকদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।