বিএসএফ সূত্রে জানা গেছে, সন্দেহজনকভাবে সীমান্তের পাশে ঘোরাঘুরি করতে দেখেই আটক করা হয় তাদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, বেআইনি পথে ভারতে ঢুকে কাজ করছিলেন তারা। SIR শুরু হওয়ায় পরিচয় যাচাইয়ের আশঙ্কায় গা ঢাকা দিতে সীমান্ত পেরোনোর চেষ্টা করেন।
আটকদের মধ্যে পুরুষ, মহিলা ও শিশু রয়েছে বলেই খবর। পরে তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি, কারা এই পুরো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত এবং কীভাবে এতদিন সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছিল তারা—তাও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ। এলাকায় টহল বাড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফেও সতর্কতা জারি করা হয়েছে।