বেলাকোবা এলাকার প্রদীপ বিক্রেতারা জানান, “৮ থেকে ১০ বছর ধরে আমরা এই কাজ করছি। প্রতি বছরই কালীপুজোর আগে দোকান বসাই। যদিও বৈদ্যুতিক আলোর জন্য ব্যবসায় ক্ষতি হচ্ছে, তবুও মানুষ এখনও সৌখিনতার বশে বা মন্দিরে পূজার জন্য মাটির প্রদীপ কিনে থাকেন।”
তাঁদের কথায়, “এই প্রদীপই আজও আমাদের আশার আলো দেখায়। পরিবেশবান্ধব হওয়ায় অনেকেই এখন আবার মাটির প্রদীপের দিকে ফিরছেন।”