তিনি ঘোষণা করেন — মৃতদের পরিবারকে দেওয়া হবে ₹৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা ও পরিবারের একজনকে চাকরির সুযোগ। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত রাস্তা, বাঁধ ও ঘরবাড়ি দ্রুত মেরামতির নির্দেশ দেন প্রশাসনকে।
তিস্তা সংলগ্ন এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য সরকার মানুষের পাশে আছে। কারও ঘর ভেসে গেলে, আমরা নতুন ঘর করে দেব।”
এদিন দুর্গতদের মধ্যে ত্রাণ, খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।