সেখানে পৌঁছালেন দুই গোপালের মা। প্রতিবছরের মতো এ বছরও তিনি গোপাল ঠাকুরকে সঙ্গে নিয়ে প্রতিমা দর্শনে বেরিয়েছেন। বহুদিন ধরে এই দুই গোপাল তাঁর পরিবারের অংশ হয়ে রয়েছে। তাই পুজোর আনন্দ ভাগ করে নিতেই দেবী দর্শনে আসেন তিনি।
ক্লাবের পক্ষ থেকেও এই অনন্য উদ্যোগকে সম্মান জানানো হয়। তাঁকে জানানো হয় অভিনন্দন ও শুভেচ্ছা।