বনদপ্তর সূত্রের খবর, তাদের কাছে গোপন সূত্রের খবর আসে একটি চিতা বাঘের চামড়া দুটি রেড পান্ডার চামড়া নেপাল থেকে শিলিগুড়ি হয়ে ভুটানের পাচার উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক সেই মতো গত মঙ্গলবার বিকেলে বেলাকোবা বনদপ্তরের টিম শিলিগুড়ি পৌছায়। জলপাই মোড় এর কাছে PWD রোডে পাচারকারিদের একটি নেপাল নম্বর প্লেটের মোটরসাইকেল সহ আটক তিন পাচারকারিকে গ্রেফতার করে বনদপ্তর। এর মধ্যে চন্দ্রপ্রকাশ চ্যাংজং ,গোবিন্দ সানবা লিম্বু, ইয়াকপু শেরপা, নেপাল বাসিন্দা । পরবর্তীতে তল্লাশি করে তাদের কাছ থেকে একটি চিতা বাঘের চামড়া দুটি রেড পান্ডা চামড়া উদ্ধার করা হয়েছে।
ধৃতদের বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।