কলকাতায় অল ইন্ডিয়া রেলওয়ে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আলিপুরদুয়ার ডিভিশনের হয়ে খেলেন স্বপ্না বর্মন । জাভলিন থ্রোতে সোনা জয় করার পাশাপাশি হাইজাম্পে রুপো জিতেছেন স্বপ্না ।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের রেলের স্টাফ ওয়েলফেয়ার ইনস্পেকটর হিসেবে কর্মরত স্বপ্না বর্মন । স্বপ্না বর্মনের সোনা জয়ে খুশি আলিপুরদুয়ার ডিভিশনের রেলের কর্মীরা । জলপাইগুড়ি পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ার বাসিন্দা স্বপ্নার এই সাফল্যের খুশির হাওয়া এলাকাতেও ।