বনদপ্তর সূত্রের খবর, তাদের কাছে গোপন সূত্রের খবর আসে একটি গোলন্ডেন তক্ষক ওদলাবাড়ি দিয়ে শিলিগুড়ি হয়ে নেপালে পাচার হবে। ঠিক সেই মতো গত শুক্রবার রাতে বেলাকোবা বনদপ্তরের টিম ওদলাবাড়িতে পৌছায়। সেখানে লামা হোটেলের কাছে পাচারকারিদের একটি আসাম নম্বর প্লেটের গাড়ি থেকে আটক করে নাদু রাম পাগাগ, ঠুটান জাম্বা এবং নার বাহাদুর লামা নামে তিন পাচারকারিকে গ্রেফতার করে বনদপ্তর। এর মধ্যে নাদু রাম পাগাগ ও নার বাহাদুর লামা আসামের বাসিন্দা এবং ঠুটান জাম্বা অরুনাচলের বাসিন্দা বলে জানা গেছে। পরবর্তীতে তল্লাশি করে তাদের কাছ থেকে একটি গোলন্ডেন তক্ষক উদ্ধার করা হয়েছে। আনুমানিক বাজার মূল্য পঁচিশ লাক টাকা।
বেলাকোবা বনবিভাগের রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন এই তক্ষকটি মেঘালয় থেকে শিলিগুড়ি হয়ে নেপালে যাওয়ার কথা ছিল। সূত্র মারফত খবর জানতে পেরে আমরা শুক্রবার রাতে তক্ষকটিকে উদ্ধার করি এবং ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।