পুলিশ সূত্রে জানা গেছে,এদিন রাতে মুকুন্দপুর থেকে হরিশ্চন্দ্রপুর গোপাল কেডিয়া মোড় এলাকা নিজের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন ওই ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার (২৬)।গোটা ঘটনা নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ীর পরিবার।
ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকায়।উদ্বেগ ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যেও।পুলিশ যেন আরোও সক্রিয় হয়,সেই দাবি তুলেছেন ব্যবসায়ী মহল। যদিও হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় দাস জানান,ঘটনার তদন্ত শুরু হয়েছে।শীঘ্রই দুস্কৃতিরা পুলিশের জালে আসবে। এলাকায় যথেষ্ট সক্রিয় রয়েছে পুলিশ।
তবে বিহার সীমান্ত লাগোয়া এলাকায় এই ঘটনায় বহিরাগত দুস্কৃতি থাকতে পারে বলে অনুমান করেছেন বাসিন্দারা। আহত ব্যবসায়ীর পরিবার জানান,তরল পদার্থ এতটাই বিষাক্ত যে চোখ খুলতে পারছে না। আপাতত চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালেই চিকিৎসাধীন।